iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

যেই প্রতিশ্রুতিগুলি দিয়ে বিজেপি সরকারে এসেছিল সেগুলি পূরণ করেনি : পীযুষ কান্তি বিশ্বাস

আগরতলা, ১০ এপ্রিল।। যেই প্রতিশ্রুতিগুলি দিয়ে বিজেপি সরকারে এসেছিল সেগুলি পূরণ করেনি। বিজেপি মিথ্যাবাদী দল। তারা মানুষের সাথে প্রতারণা করেছে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন পিসিসি সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস।

শ্রী বিশ্বাস আরও বলেন, গত দশ বছর দেশে অন্যায়কাল হয়েছে। এই অন্যায় কাল থেকে বের হয়ে আসতে মানুষকে জোটবদ্ধ হয়ে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে জয়ী করতে হবে। কারণ এই বিজেপি সরকার শুধু দেশকে শেষ করে দেয়নি, ত্রিপুরা রাজ্যটাকেও শেষ করে দিয়েছে। তারা চাইছে গুন্ডামি করে ক্ষমতায় থাকতে।কিন্তু গুন্ডামি করে ব্রিটিশরাও দেশে থাকতে পারেনি। দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপর নির্ভর করে ভারত বর্ষ আগামী দিনের গণতন্ত্র থাকবে কিনা। সাংবাদিক সম্মেলনে এদিন পীযুষ কান্তি বিশ্বাা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, কর্মচারী সংগঠনের বরিষ্ঠ নেতা শান্তি রঞ্জন দেবনাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *