iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বললেন তেলিয়ামুড়ার বিধায়িকা

তেলিয়ামুড়া, ২৯ মে : আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি, মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি-ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করে এই কথা বললেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়।

উল্লেখ্য, গত ২৭ এবং ২৮ মে ঘূর্ণিঝড় রেমাল এর তীব্রতার শিকার হয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। ২৯শে মে তথা বুধবার ওই ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায় ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দেন।

এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের দশমীঘাট, নেতাজিনগর সহ বিভিন্ন ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যাগুলির কথা শুনে তৎক্ষণাৎ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষজনদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হয়।

ঘূর্ণিঝড় রেমাল এর এই ভয়ংকর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় তাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়। এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলার নীতিন কুমার সাহা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *