iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাব্রুমের মানিক নগরে স্বামীকে গলায় কেঁচি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করল স্ত্রী

সাব্রুম, ২ জুন : স্বামীকে গলায় কেঁচি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করল স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের মানিক নগর এলাকায়। পুলিশ ঘাতক স্ত্রীকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাতে সাব্রুম থানার অধীনে মানিকগর এলাকায় সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নমঃরায় দুজনেই মদমত্ব অবস্থায় বাড়িতে কোন এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। পরবর্তী সময়ে স্ত্রী জয়ন্তী নমঃরায় সঞ্জীবকে তার গলায় ধারালো কেঁচি দিয়ে আঘাত করে। তাতে নিজ ঘরেই প্রাণ হারায় সঞ্জীব রায়।

ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করলে সঞ্জীব রায়ের স্ত্রী রাতে বাড়ি থেকে অন্যত্র সরে যায়। পরবর্তী সময় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সকালে অভিযুক্ত স্ত্রী জয়ন্তী নমঃ রায়কে গ্রেপ্তার করে সাব্রুম থানার পুলিশ। ঘটনার তদন্তে নামে পুলিশ ও ফরেনসিক টিম। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *