iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সরকারি কাজে কারচুপির গুরুতর অভিযোগ করলেন কাঞ্চনমালার ক্ষুব্ধ জনগণ

বিশালগড়, ১৪ জুন : আবারো সরকারি কাজে কারচুপির অভিযোগ উঠল সিপাহীজলা জেলার গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকা থেকে।

জানা গেছে ওই এলাকার প্রতিটি ঘরে ডিডাব্লিউএস দপ্তর থেকে ঠিকাদারের মাধ্যমে পাকা স্লেব তৈরি করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে মুসলিম পাড়া এলাকার একাধিক বাড়িতে এই পাকা স্লেব তৈরি হয়ে গেছে। অভিযোগ এই পাকা স্লেব তৈরিতে কারচুপি করছে ঠিকেদার সহ শ্রমিকরা। কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার প্রতিটি বাড়িতে অতি নিম্নমানের পাকা স্লেব তৈরি করছে বলে গুরুতর অভিযোগ তুলছেন এলাকার সাধারণ মানুষ।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসী অভিযোগ করেছেন সরকারি পাকা স্লেব তৈরিতে বেশি পরিমাণে বালি ব্যবহার করা হয়েছে। সিমেন্টের পরিমান একেবারেই কম, যার ফলে পাকা স্লেবগুলি অনায়াসেই ভেঙ্গে যাচ্ছে এবং কোথাও কোথাও ফাটল ধরে গেছে। কিছুদিন আগে ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আজ পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এলাকাবাসীদের সন্দেহ নিম্নমানের কাজের পেছনে ডিডব্লিউএস দপ্তরের হয়তো কেউ যুক্ত রয়েছে। কেননা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও এখনো পর্যন্ত এই কাজের গুণগতমান খতিয়ে দেখতে কেউ আসেনি। তাই এলাকাবাসীরা উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন এই ধরনের নিম্নমানের পাকা স্লেব তৈরি না করে সঠিকভাবে যাতে স্লেবগুলি তৈরি করা হয় সেই ব্যবস্থা যেন নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *