iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দেশের গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ়করতে প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী

কুমারঘাট, ৪ জুলাই : দেশের গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ়করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এ সমস্ত প্রকল্পের সুবিধা রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ঊনকোটি জেলার কুমারঘাট পঞ্চায়েত সমিতি হলে মিধিলি ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, ত্রিপুরা সরকার কৃষকদের কল্যাণে কাজ করছে। ফসলের উৎপাদন বৃদ্ধি করতেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার শুরু থেকেই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। এ সমস্ত প্রকল্পের সুবিধা রাজ্যেও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, ঊনকোটি জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুভেন্দু দাস, কুমারঘাট বিএসির চেয়ারম্যান তপনজয় চাকমা, কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মিলন দে, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপঅধিকর্তা বিদ্যামোহন চাকমা, কুমারঘাট কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস প্রমুখ।

প্রসঙ্গত, কুমারঘাট মহকুমার ৪,০৪৫ জন কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হয় এদিন। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডে কৃষকদের এই সহায়তা দেওয়া হয়েছে। সহায়তা হিসেবে সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১১৯.২২২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *