iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শিক্ষিকা বদলির প্রতিবাদে প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ

বিশালগড়, ৯ জুলাই : শিক্ষিকা বদলির প্রতিবাদে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের প্রমোদনগরে সড়ক অবরোধ করলেন প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ শিক্ষা দপ্তরে অন্যান্য আধিকারিকরা।

ছাত্র-ছাত্রীদের দাবি এমনিতেই স্কুলে শিক্ষক স্বল্পতা‌ তার ওপর স্কুলের ইংরেজি বিষয়েী শিক্ষিকা মৌসুমী দেববর্মাকে প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অন্যত্র বদলি করে দিচ্ছে শিক্ষা দপ্তর। শিক্ষিকা মৌসুমী দেববর্মার বদলি মেনে দিতে পারছেন না স্কুলের ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে। মৌসুমী দেববর্মাকে অন্যত্র বদলি করা যাবে না।

এই দাবীতে সড়ক অবরোধে বসে ছাত্র ছাত্রীরা‌। অবরোধের ফলে উভয়দিকে আটকে পড়ে প্রচুর গাড়ি। মৌসুমী দেববর্মা, প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলে ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ে ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদান করছেন। ছাত্রছাত্রীরা তাঁর বদলি কোনো মতে মেনে নিতে নারাজ। অবশেষে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক অবরোধকারী ছাত্র-ছাত্রীদের কাছে এসে বলেন মৌসুমী দেববর্মাকে স্কুল থেকে যাতে অন্যত্র বদলি না করা হয় সে বিষয়ে ছাত্রছাত্রীরা যেন একটি লিখিত দেন। পরে লিখিত আকারে দাবী জানিয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করেন ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *