iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আমতলীতে মদের আসরে বিবাদের জেরে যুবককে নৃশংসভাবে খুন, গ্রেফতার তিন অভিযুক্ত

আগরতলা, ১০ জুলাই : মদের আসরে বিবাদের জেরে খুন এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে আগরতলা শহরের কাছে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনীর ১৯ কার্ড এলাকায়। মৃত যুবকের নাম সুরজিৎ শীল।

জানা গিয়েছে, ওই এলাকার দুলাল শীলের ছেলে সুরজিৎ শীল সহ একই এলাকার আরো তিনজন মিলে স্থানীয় একটি রাবার বাগানের পাশে মদের আসরে বসে। এই মদের আসরে টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়। একসময় বাবুল আচার্য উরফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিৎ শীল এর মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শীল। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পায় এবং খবর দেয় আমতলী থানায়। খবর পেয়ে থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতলীর মহকুমা পুলিশ আধিকারিক, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে যান। ফরেনসিক টিমও পৌঁছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুরজিৎ শীলের পরিবারের লোকজন। এই ঘটনায় বুধবার সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনা স্বীকার করে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পরে সুরজিৎ শীল এর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *