iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উদয়পুরের আমতলী থেকে কুশামারা যাওয়ার ঝুলন্ত ব্রীজ বিপজ্জনক অবস্থায়, হেলদোল নেই প্রশাসনের

উদয়পুর, ১৪ জুলাই : গোমতী জেলার উদয়পুরের আমতলী থেকে কুশামারা যাওয়ার ঝুলন্ত ব্রীজ বিপজ্জনক অবস্থায়। হেলদোল নেই প্রশাসনের। এলাকার লোকজন দাবী জানিয়েছেন অবিলম্বে ব্রীজটি সংস্কারের জন্য প্রশাসন যাতে উদ্যোগ গ্রহণ করে।

জানা গিয়েছে, ১৫/ ১৬ বছর আগে গ্রামোন্নয়ন দপ্তর উদয়পুরের শালগড়ার আমতলী থেকে কুশামারা যাওয়ার জন্য একটি ঝুলন্ত ব্রীজ তৈরি করে দেওয়া হয়েছিল। মূলত এলাকার লোকজন গোমতী নদীর উপর দিয়ে বর্ষায় যাতে কষ্ট করে চলাফেরা করতে না হয়। এই ঝুলন্ত ব্রীজটি তৈরি হওয়ার পর এলাকার লোকজনের যেমন যাতায়াতের সুবিধা হয়েছে তেমন বিশেষ করে আমতলী ও কুশামারা পঞ্চায়েতের যেসমস্ত কৃষকরা রয়েছেন তাদের উৎপাদিত ফসল যাতে এই ব্রীজ দিয়ে তাড়াতাড়ি নিয়ে এসে বাজারযাত করতে পারে সেই লক্ষ নিয়ে এই ঝুলন্ত ব্রীজটি নির্মাণ করে দেওয়া হয়েছিল। আর যখন এই ব্রীজ নির্মাণ করে দেওয়া হয়েছে তখন এলাকার লোকজন খুবই খুশি হয়েছিলেন। তাদের দীর্ঘ দিনের যে কষ্ট করে বৃষ্টি কিংবা বর্ষার সময় গোমতী নদী নৌকা দিয়ে এপার- ওপার যাওয়া যেমন কষ্টের ব্যাপার ছিল তেমনি বিশেষ করে রোগীদের নৌকা দিয়ে এপার ওপার করা খুবই কষ্টকর ব্যাপার ছিল। ব্রীজটি হওয়ার পর এলাকার লোকজনদের কিছুটা হলেও উপকার হয়েছিল।

কিন্তু দূর্ভাগ্যের ব্যাপার হল গত ছয়মাসের উপর হয়েছে ব্রীজটি দিয়ে এলাকার লোকজন যাতায়াত করছেন বিপজ্জনক অবস্থায়। এলাকার সুকুমার দাস জানান, এই ব্রীজটি তৈরি হওয়ার ফলে আমতলী গ্ৰাম পঞ্চায়েত ও কুশামারা গ্ৰাম পঞ্চায়েত এলাকার লোকজনদের উপকার হয়েছিল। এই দুইটি পঞ্চায়েতের লোকসংখ্যা প্রায় আট হাজার হবে বলে জানান সুকুমারবাবু। তিনি বলেন, এই ঝুলন্ত ব্রীজটি নষ্ট হয়ে যাওয়ার ফলে দুই পঞ্চায়েতের লোকজনদের আলাফেরায় জন্য যেমন অসুবিধা হচ্ছে তেমনি রোগীদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে।

কারণ তিন চাকার যানবাহন নিয়ে আর আগের মত যাওয়া যাচ্ছে না। বাইসাইকেল নিয়ে যেতে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। গ্ৰামের প্রধান কিংবা প্রশাসনের লোকজন এই ভাঙ্গা ঝুলন্ত ব্রীজের অবস্থা সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও এই ব্রীজটি মেরামত করার জন্য কোন উদ্যোগ নিতে দেখা না নেওয়ায় লোকজনদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ‌। এলাকাবাসী দাবী জানিয়েছেন অবিলম্বে ব্রীজটি সংস্কার করে দেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *