iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বাস থামিয়ে হেরোইন সহ যুবককে আটক করল পিআর বাড়ি থানার পুলিশ

বিলোনিয়া, ২৬ জুলাই : হেরোইন সহ গ্রেপ্তার রিপন সরকার নামে এক যুবক। ধৃতকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে দক্ষিণ ত্রিপুরা জেলার পিআর বাড়ী থানার পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিআর বাড়ী থানাধীন রাঙ্গামুড়া এলাকায় পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের কাছে পুর্বেই খবর ছিল পিতা মাতার আশীর্বাদ নামক টিআর০১-বি-১৪৮১ নম্বরের যাত্রীবাহী বাসে করে হেরোইন নিয়ে এক যুকক বাসে উঠেছে। খবরের সূত্র ধরে পুলিশ যাত্রীবাহি বাসটিকে রাস্তায় দাঁড় করিয়ে তল্লাসি চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ রিপন সরকার নামে এক যুবককে আটক করে রাঙ্গামুড়া ফাঁড়িতে নিয়ে আসে।

পুলিশ জানায় ধৃত রিপন সরকারের বাড়ি পি আর বাড়ী থানার অন্তর্গত রাধানগর ৩ নং এলাকায়। রিপন সরকার এলাকায় নেশাখোর হিসাবেই পরিচিত। ধৃতের কাছ থেকে একটি পেকেটে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ধৃত রিপন সরকারের বিরুদ্ধে পিআর বাড়ী থানায় মামলা রুজু করা হয় এবং পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপার্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *