iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নিখোঁজ যুবক, পরিবারের তরফে মিসিং ডায়রি সেনামুড়া থানায়

বক্সনগর, ৫ সেপ্টেম্বর : বাড়ি থেকে কাউকে কিছু না বলে দুই বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়ে ট্রেন থেকে ভিডিও ছবি পাঠিয়েছে পরিবারের কাছে। কিন্তু মোবাইলে ফোন করলে রিসিভ করছে না ছেলে।এদিকে ছেলেকে পাওয়ার জন্য তার মা এবং বাবা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর নিকট সাংবাদিকের মাধ্যমে আবেদন করলেন। ঘটনা সিপাহীজলা জেলার সোনামুড়ার বটতলী এলাকায়।

জানা যায় সোনামুড়া থানাধীন বটতলী এলাকার বাসিন্দা জয়দেব বর্মনের ছেলে বিকাশ বর্মন ওরফে (কালু) বাড়ির কাউকে কিছু না জানিয়ে সোনামুড়া ও মেলাঘরের তার দুই বন্ধুর সঙ্গে বুধবার শেষ রাতে বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন। ট্রেন থেকে বিকাশ বর্মন ওরফে (কালু) তার বোনের মোবাইলে ট্রেনের সফরকারি বিভিন্ন ধরনের ভিডিও পাঠিয়েছেন। কিন্তু তার মোবাইলে ফোন করলে সে রিসিভ করছে না। পরিবারের সন্দেহ তার বন্ধুরা অর্থাৎ সে যার সঙ্গে গিয়েছে তারা তাকে ব্ল্যাকমেল করতে পারে এই নিয়ে সন্দেহ প্রকাশ করছে কালুর বাবা ও মা। এই বিষয়ে কালুর মা ও বাবা সোনামুড়া থানায় ছেলের নিখোঁজ ডায়েরি করেন। এদিকে কালু তার যে দুই বন্ধুর সঙ্গে ট্রেনে করে বহিঃরাজ্যে যাচ্ছে তাদের নামও তারা জানে না। এখন যেহেতু একটি নিখোঁজ ডায়েরি হয়েছে সুতরাং প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার ও এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *