iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব জ্ঞানহীনতায় উজাড় বিশালগড় – গোলাঘাটি সড়কের পাশের বহু গাছ

বিশালগড়, ১২ সেপ্টেম্বর : বিদ্যুৎ দপ্তরের দায়িত্বজ্ঞানহীন কান্ডে বিশালগড় থেকে গোলাঘাটি যাওয়ার মূল সড়কের দুপাশের প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলা হল। বিদ্যুৎ নিগমের কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর গাছ কেটে ফেলেছে। উক্ত ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানালে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হুমকির মুখে পড়েন।

যেখানে রাজ্য সরকার, রাজ্যের নেতা মন্ত্রী এমনকি বিদ্যুৎ মন্ত্রীকেও বিভিন্ন সময় বিশ্ব উষ্ণায়ন নিয়ে সরব হতে দেখা যায় কিন্তু বাস্তব তার সম্পূর্ণ উল্টো। বিশালগড় থেকে গোলাঘাটি যাওয়ার রাস্তার দুই পাশে লাগানো হয়েছিল প্রচুর সংখ্যক বিভিন্ন প্রকারের ফলের গাছ। যেগুলি স্থানীয়দের লালন পালনে বেড়ে ওঠে। গাছের নিচে, কৃষক, পথ চলতি মানুষ বিশ্রাম নিতেন। রাস্তার দুই পাশে প্রচুর জমি থাকা সত্ত্বেও সেই গাছগুলির উপর দিয়েই বিদ্যুতের লাইন টানা হয় এবং সেই গাছগুলি এখন নির্বিচারে ধ্বংস করা হচ্ছে অর্থাৎ কেটে ফেলা হচ্ছে সরকারি উদ্যোগে।

এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা কথা বলতে অনিহা প্রকাশ করেন। স্থানীয়দের দাবি নীরবে এই গাছগুলি ধ্বংস করা বন্ধ করতে হবে। যদি এইভাবে বৃক্ষ নিধন করা হয় তাহলে ঘটা করে প্রতিনিয়ত রাজ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করার কি মানে।এলাকার গৃহস্থ্য থেকে শুরু করে পথ চলতি লোকেরা বিদ্যুৎ কর্মীদের কাছে এ গাছগুলি না কেটে অন্য ব্যবস্থা করার দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *