iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যপালকে স্মারকলিপি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু’র সাথে দেখা করেন। সেখানে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি নিয়ে এক স্মারকলিপি রাজ্যপালের কাছে পেশ করেন কংগ্রেস প্রতিনিধিরা।

মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের টাকা যা রাজ্যের জনজাতি উন্নয়নে ব্যবহার করার কথা তা না করে সেটা নয়ছয় করে তাঁর নিজের সম্পত্তি বাড়িয়ে নিচ্ছে এই অভিযোগ রাজ্য পালের কাছে জানিয়ে এসেছে কংগ্রেস প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, প্রদেশ আদিবাসী সেলের কংগ্রেস চেয়ারম্যান শব্দ কুমার জামাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *