iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আট কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত করল চুড়াইবাড়ি ওয়াচ পোষ্টের পু‌লি‌শ, গ্রেফতার দুই

কদমতলা, ৮ অক্টোবর : খা‌লি ল‌রি‌তে ক‌রে ড্রাগস পাচার কর‌তে গি‌য়ে দুই ব‌্যক্তি ধরা পড়ল আসামের চুড়াইবা‌ড়ি ওয়াচ পোষ্টের পু‌লি‌শের হা‌তে। আটক করা হয়েছে লরির চালক ও সহচালককে।

জানা গে‌ছে মঙ্গলবার বিকেল চারটায় এএস০১জিসি৮৫৮৫ নম্ব‌রের এক‌টি বা‌র চাকার সামগ্রী বি‌হীন ল‌রি ক‌রিমগঞ্জ থে‌কে ত্রিপুরায় প্রবে‌শের মু‌খে গা‌ড়ি‌টি‌তে দলবল নি‌য়ে তল্লা‌শি ক‌রেন গেট ইনচার্জ প্রণব মি‌লি। এ‌তে ল‌রির বি‌ভিন্ন গোপন স্থান থে‌কে বেশ ক‌য়েকটি প‌্যা‌কে‌টে আ‌শি হাজার ইয়াবা ট‌্যাব‌লেট বা‌জেয়াপ্ত হয়। আটক করা হয় ল‌রির চালক ও সহচালক‌কে। তা‌দের নাম যথাক্রমে টিঙ্কু মালাকার ও সু‌জিত দেব। বা‌ড়ি ত্রিপুরার কুমারঘাট থানাধীন বেতছড়ায়। বা‌জেয়াপ্ত নেশা সামগ্রীর কা‌লোবাজারী মুল‌্য প্রায় আট কো‌টি টাকার মত হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

বর্তমা‌নে ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা নি‌য়ে টানা জেরা শুরু ক‌রে‌ছে পু‌লিশ। তা‌দের‌কে বুধবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে। জানা গে‌ছে বা‌জেয়াপ্ত ড্রাগসগু‌লি মি‌জোরাম থে‌কে সংগ্রহ ক‌রে ত্রিপুরা হ‌য়ে বাংলা‌দে‌শে পাচা‌রের উদ্দেশ্যে ছিল এক‌টি বড়সড় মাদক পাচারকা‌রি চক্র। কারণ বাংলা‌দে‌শে গন্ধ‌বিহীন নেশা সামগ্রীর চা‌হিদা ত‌ুঙ্গে। এই সি‌ন্ডি‌কে‌টের নেপ‌থ্যে জ‌ড়িত থাকা মুল চক্রটির সন্ধান বের কর‌তে পুলি‌শি তদন্ত চল‌বে ব‌লেও জা‌নি‌য়ে‌ছে গেট ইনচার্জ প্রণব মি‌লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *