iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশালগড়ের রাঙ্গামাটিতে বেপরোয়া বাইক দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক

বিশালগড়, ১৬ অক্টোবর : বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দুই যুবক। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে সিপাহীজলা জেলার বিশালগড়ের লালসিংমুড়া রাঙ্গামাটি এলাকায়।

জানা গিয়েছে, রাঙ্গামাটি এলাকায় অমৃত মল্লিক এবং রাজকুমার দাস নামে দুই যুবক টিআর০১কে৯৫৫৫ নম্বরের বাইক নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের।

অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *