iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশালগড়ের মধ্য ব্রজপুরে রেল লাইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার

বিশালগড়, ১৭ অক্টোবর : রেলে কাটা পড়ে মৃত্যু হল ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সিপাহীজলা জেলার বিশালগড় থানার অন্তর্গত মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বৃহস্পতিবার আগরতলা থেকে সাব্রুমগামী ট্রেনের চাকার নিচে কাটা পড়ে দেহ দুই টুকরো হয়ে যায় ওই ব্যক্তি। দুই টুকরো মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ধীরে ধীরে গ্রামের মানুষ জড়ো হয় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় রেল পুলিশ এবং বিশালগড় থানার পুলিশকে।

রেল পুলিশ এবং বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় দুই ঘন্টা পর। পুলিশ প্রশাসন এবং রেলওয়ে পুলিশ মৃতদেহ রেল লাইন থেকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এলাকার মানুষ এবং পুলিশ কেউ তাকে সনাক্ত করতে পারেনি।

মৃতদেহটি ৭২ ঘন্টা সংরক্ষণ করে রাখা হবে। ৭২ ঘন্টা পর সরকারি নিয়ম-নীতি অনুসারে পুলিশ প্রশাসন মৃতদেহটি তাদের নিজস্ব উদ্যোগে সৎকার করবে বলে জানিয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন। ট্রেনে কাটা পড়ে মৃত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *