iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নিয়ে বিবাদ, ছোট ভাইকে কুপিয়ে রক্তাক্ত, গ্রেফতার বড় ভাই

তেলিয়ামুড়া, ১৮ অক্টোবর : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তারক্তি কান্ড। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অধীন মোহরছড়ায়।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া রাধাচরণ টিলা এলাকার বাসিন্দা হেমন্ত দাসকে বড় ভাই সুশান্ত দাস সরকারি ঘর নিয়ে এবং পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে বলে অভিযোগ। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে।

পরবর্তী সময়ে ছোট ভাই হেমন্ত দাসকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে রেফার করেন।

এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে হেমন্ত দাসের বড় ভাই সুশান্ত দাসকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে মোহরছড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *