iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নালাকাটায় রেললাইনে মহিলা ও যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, পুলিশের মতে আত্মহত্যা

কুমারঘাট, ২২ অক্টোবর : ধলাই জেলার মনু থানাধীন নালকাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে এক মহিলা এবং এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে মনু থানার পুলিশ জানিয়েছে, এদিন সকালে ধর্মনগর থেকে আগরতলাগামী রেল নালকাটা স্টেশনে প্রবেশ করার প্রায় তিনশ মিটার আগে মৃতদেহ দুইটি পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায় সোমবার রাতে কোন একটি রেলে কাটা পড়ে এই দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নিরমা দেবর্বমা (৩২) এবং ওয়াকুচর দেবর্বমা (২৪)। তাদের বাড়ি নালকাটা ভক্তসিং পাড়াতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় নিহত মহিলা তিন সন্তানের জননী। প্রণয়ঘটি বিষয় নিয়ে তারা সোমবার রেলের নিচে ঝাপ নিয়ে আত্মহত‍্যা করে বলে পুলিশের অনুমান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *