iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলা রেলস্টেশনে দুই বাংলাদেশী যুবক ও মহিলা সহ তিনজন রোহিঙ্গা আটক

আগরতলা, ২২ অক্টোবর : আগরতলা রেলস্টেশনে দুই বাংলাদেশী যুবক এবং তিনজন রোহিঙ্গা আটক। গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস।

মঙ্গলবার ওসি তাপস দাস জানান, আটক পাঁচ জনের মধ্যে দুইজন বাংলাদেশের যুবক এবং তিনজন রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন মহিলা। আগরতলার রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়েছে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। প্রাথমিক জিজ্ঞাসায় তাদের কেউ হায়দ্রাবাদ এবং আবার কেউ মুম্বাই যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিল বলে জানায়।

আটক পাঁচ জনের নাম রহিম উল্লা (২৬), মোঃ আয়ুব (৪৫), হুসানারা বেগম(৩২), তাদের বাড়ী বাংলাদেশের কক্সবাজার জেলার রাঁচিডাং। মহিলার সঙ্গে চার বছরের একটি শিশু পুত্র রয়েছে। মোঃ চান মিয়াঃ(২৪), সাব্বির হোসাইন(২৪) তাদের দুজনের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়।

তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলিয়েছে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং এই গ্রুপের আরো কয়েকজন সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চালালে বাকিরাও ধরা পড়বে বলে ধারণা করা হচ্ছে। আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি তাপস দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *