iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গভীর রাতে জামজুরিতে ফাঁসিতে আত্মঘাতী দিনমজুর, এলাকায় শোকের ছায়া

উদয়পুর, ২৩ অক্টোবর : মঙ্গলবার গভীর রাতে গোমতী জেলার কাঁকড়াবন থানাধীন জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইটভাট্টা সংলগ্ন এলাকায় এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছে কাঁকড়াবন থানার পুলিশ। পরিবারের লোকজনরা বলেন গলায় ফাঁস লাগানো ব্যাক্তির নাম কাদির মিয়া। বয়স ৩৫ বছর।

রাত বারোটায় পরিবারের লোকজনরা হঠাৎ দেখেন কাদির মিয়া বিছানায় নেই। ঘর থেকে বের হয়ে দেখতে পায় কাদির মিয়া গলায় ফাঁস লাগিয়েছে। সঙ্গে সঙ্গে দা দিয়ে গলাযর ফাঁস কেটে দেওয়া হয়। তারপরও শেষ রক্ষা হয়নি। পুলিশ ঘটনাস্থলে আসে এবং কাদির মিয়াকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বুধবার তার মৃতদেহ পরিবারের লোকজন দের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। কাদির মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *