iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

এক লক্ষ চব্বিশ হাজার টাকার গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে আটক আসামের বাসিন্দা

আগরতলা, ২৫ অক্টোবর : এক লক্ষ চব্বিশ হাজার টাকার গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার বহিঃরাজ্যের গাঁজা পাচারকারী। ধৃত পাচারকারীর নাম ফারুক উদ্দিন আহমেদ। তার বাড়ি আসামের কামরূপ জেলায় বলে জানান আগরতলা জিআর থানার ওসি তাপস দাস।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা রেলস্টেশন থেকে বহিঃরাজ্যের গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মুম্বই এক্সপ্রেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।তার দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। ধৃত গাঁজা পাচারকারীর নাম ফারুক উদ্দিন আহমেদ। তার বাড়ি আসামের কামরূপ জেলায়।জিআর থানার ওসি জানান, উদ্ধারকৃত গাজার আনুমানিক কালোবাজারি মূল্য এক লক্ষ চব্বিশ হাজার টাকা। ধৃত গাঁজা পাচারকারীকে শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *