iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চুরি যাওয়া বাইক উদ্ধার করল রাধা কিশোরপুর থানার পুলিশ, গ্রেফতার যুবক

উদয়পুর, ২৪ অক্টোবর : চুরি যাওয়া বাইক উদ্ধার করল গোমতী জেলার রাধা কিশোর পুর থানার পুলিশ। সাব্রুমের বিদ্যাচরণ ত্রিপুরা নামে এক ঠিকাদার গর্জি রেল দপ্তরে কাজ করে দীর্ঘদিন ধরে। গত ২০ অক্টোবর বিদ্যাচরণ ত্রিপুরা নিজের টিআর০৮সি৭৭৯৭ নম্বরের
বাইকটি গর্জি রেল কোয়ার্টারে রেখে দেন সেদিন। পরের দিন অর্থাৎ ২১ অক্টোবর সোমবার সকাল বেলায় নির্দিষ্ট জায়গায় রাখা তার বাইকটি নেই। সঙ্গে সঙ্গে তিনি রাধা কিশোর পুর থানার অন্তর্গত গর্জি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ তদন্ত শুরু করে। বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় কাঁকড়াবন থানার অন্তর্গত তুলামুড়া এলাকার গুলশান দেববর্মার কাছে বাইকটি আছে। সেইমত পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে থানায় নিয়ে আসে। গুলশান দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ রাতে তার বাড়ির পাশে জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করে।

উল্লেখ্য গত ৮ অক্টোবর অন্য একটি মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে গুলশান দেববর্মা। পুলিশ জানিয়েছে সে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তার সঙ্গে আর কারা কারা এই অপরাধমূলক কাজের সাথে যুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *