iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গন্ডাছড়ায় বেপরোয়া দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

গন্ডাছড়া, ৩০ অক্টোবর : ধলাই জেলার গন্ডাছড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে গন্ডাছড়ার আইটিআই এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকাল দশটায় গন্ডাছড়ার মনোরঞ্জন দাস পাড়ার যুবক নবজিৎ সরকার তার এক আত্মীয় নয়ন দাসকে নিয়ে টিআর ০৩-এল ৮৮৬৩ নম্বরের বাইকে করে যাচ্ছিলেন। বাইক নিয়ে গন্ডাছড়া আইটিআই সংলগ্ন এলাকায় পৌছতেই বিপরীত দিক থেকে টিআর ০৪সি ৯১৩৬ নম্বরের একটি দ্রুতগামী বাইক এসে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়।

দ্রুতগামী ওই বাইকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে নবজিৎ সরকার এবং নয়ন দাস। গুরুতর আহত হয় দু’জনেই। দুর্ঘটনাটি দেখে লোকজনরা আহত দুই যুবককে প্রথমে গন্ডাছড়া থানায় নিয়ে আসে পরে দুইজনকে পাঠানো হয় মহকুমা হাসপাতালে। পালিয়ে যাওয়া বাইকের খোঁজ করছে গন্ডাছড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *