iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশালগড়ে সিআরপিএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি, ১২ ভরি স্বর্ণালংকার লুট

বিশালগড়, ২ নভেম্বর : ঘরের দরজা ভেঙ্গে সিআরপিএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনা সিপাহীজলা জেলার বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়। শনিবার দুপুরে ঘটনার তদন্ত শুরু করে বিশালগড় থানার পুলিশ।

জানা গিয়েছে সিআরপিএফ জওয়ান শাহ আলম উরফে হানিফ মিয়ার পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল শুক্রবার গভীর রাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। আলমারি ও শোকেস ভেঙ্গে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

শনিবার দুপুরে পার্শ্ববর্তী বাড়ির লোকজন বাড়ির এমন অবস্থা দেখতে পেয়ে হানিফ মিয়ার পরিবারের সদস্যদের খবর দিলে তারা বাড়িতে এসে দেখতে পায় চোরের দল ঘরে লুটপাট করেছে। বিশালগড় মহকুমাজুড়ে প্রতিনিয়ত চুরি হচ্ছে। জানা যায় এই সমস্ত চুরি ঘটনার সাথে বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা জড়িত রয়েছে। নেশার টাকা জোগাড় করতেই এই ধরনের অপরাধে যুক্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *