iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিদ্যালয়গুলির অব্যবস্থা সংক্রান্ত চার দফা দাবিতে রাজ্যপালের নিকট টিআইএসএফ’র ডেপুটেশন

আগরতলা, ২ নভেম্বর : চার দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন তথ টিআইএসএফ। জনজাতি জনবসতির তথা এডিসি এলাকার স্কুল এবং কলেজগুলিতে বিভিন্ন পরিকাঠামোগত অব্যবস্থা দূরীকরণের দাবিতেই এই ডেপুটেশন। এদিন টিআইএসএফ এর সভাপতি সাজদা দেববর্মা এই সংবাদ জানান।

ত্রিপুরার জনজাতি অধ্যুষিত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিকাঠামোগত দুর্বলতায় ধুকছে। কোন কোন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ পর্যন্ত নেই। আবার কোন কোন বিদ্যালয়ে নেই বিদ্যুৎ সংযোগ। এর পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যা। এই সমস্ত পরিকাঠামোগত সমস্যা দূরীকরণের দাবিতে শনিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন তথা টিআইএসএফ।

চার দফা দাবি ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান প্রসঙ্গে টিআইএসএফ সভাপতি সাজদা দেববর্মা জানান, গ্রাম পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই সমস্ত পরিকাঠামোগত দূর্বলতাগুলি তুলে ধরেন। তিনি জানান, জনজাতি এলাকার অধিকাংশ ছাত্র-ছাত্রীরাই গরীব পরিবারের। তারা আর্থিক অসচ্ছলতার দরুন সময়মত বইপত্র কিনতে পারে না। তাই ডেপুটেশনে প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরী চালুর দাবি জানানো হয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয়গুলিতে লাইব্রেরী চালু হলে ছাত্র-ছাত্রীরা পাঠ্যপুস্তকজনিত সমস্যা থেকে মুক্তি পাবে।

এদিন টিআইএসএফ সভাপতি আরও জানান, ডেপুটেশন প্রদিনকালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাদের উত্থাপিত দাবিগুলির প্রতি সহমত পোষণ করেন। যে সমস্ত বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত অব্যবস্থা রয়েছে তার একটি তালিকা রাজ্যপালের কাছে প্রদান করতে বলেছেন বলে জানান টিআইএসএফ সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *