iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সিপিআইএম রাজনগর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত, গঠিত হল নতুন কমিটি

বিলোনিয়া, ৫ নভেম্বর : সিপিআইএম দ্বাদশ রাজনগর অঞ্চল সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন সহ শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ।

এদিনের সন্মেলনে উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিআইটিইউ বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক, কৃষক সভার নেতা বাবুল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা।

সম্মেলন থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য দলীয় রুপরেখা তৈরি হয়। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে লাগাতার কর্মসূচি গ্রহণ করা হয় সম্মলনে। এ সম্মেলন থেকে নতুন কমিটি গঠন করা হয় পুরাতন কমিটিকে ভেঙে দিয়ে। একুশজনের কমিটি গঠন করা হয় রাজনগর অঞ্চলে। এই একুশ জনের মধ্য থেকে সিপিআইএম রাজনগর অঞ্চল সম্পাদক হিসেবে আবারও দায়িত্ব পান ভজন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *