iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

এনফোর্সমেন্ট টিমের মির্জা বাজারে অভিযান, প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত

উদয়পুর, ৬ নভেম্বর : উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে এনফোর্সমেন্ট টীম মির্জা বাজারে অভিযান চালিয়েছ। বুধবার বাজার বার হওয়ায় অনেক লোক সমাগম হয়। অভিযানে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। বাজারের ঠাকুর চন্দ্র সাহার দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ভোজ্য তেলের বোতল উদ্ধার করা হয়। এছাড়াও ওই দোকানদার পেঁয়াজের অধিক মূল্য দাবি করেন। বেশি মূল্য চাওয়ার কারণ জিজ্ঞাসা করলে কোন সদুত্তর দিতে পারেননি বা কোন কাগজপত্র ও মেমো দেখাতে পারেননি।

এরপর আধিকারিকরা শঙ্কর মজুমদার এর দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ পাপড়ের প্যাকেট, চা পাতার প্যাকেট বাজেয়াপ্ত করেন। রামঠাকুর স্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ চা পাতার প্যাকেট, শ্রীগুরু ভান্ডার থেকে মেয়াদ উত্তীর্ণ সসের বোতল এবং মনোরঞ্জন নন্দীর দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ কেক এর প্যাকেট এবং সুব্রত দাসের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট এর প্যাকেট উদ্ধার করেন। এছাড়াও আশীষ মজুমদার দোকানের কোনও প্রকার লাইসেন্স দেখাতে পারেননি এবং ওজন পরমাপের বাটখারারও কোনও কাগজ দেখাতে পারেননি।

এনিয়ে বিস্তারিত রিপোর্ট বৃহস্পতিবার মহকুমা শাসক এর কাছে পেশ করা হবে। জানা গেছে মহকুমা শাসক সবাইকেই নোটিশ দেবেন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আজকের এই অভিযানের নেতৃত্বে ছিলেন মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী। এছাড়াও খাদ্য দপ্তরের পক্ষে বাবুল দেবনাথ, লিটন দাস, শেখর মজুমদার, রাজেশ ভৌমিক প্রমুখ ছিলেন। আধিকারিকরা জানিয়েছেন এই ধরণের অভিযান প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাজারে জারী থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *