iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ক্রেতা সেজে চাল চুরি, তিনজনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ৯ নভেম্বর : ক্রেতা সেজে চাল চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। ধৃতরা হল বিপ্লব বণিক, বিজয় ধানুক ও আশুতোষ শর্মা। তারা গত কিছুদিন ধরে আগরতলার বিভিন্ন দোকানে গিয়ে চালের বস্তা চুরি করছিল।

এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান, পুলিশ ভিক্টর দেব নামে এক ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করে। তিনি পুলিশকে জানান, গত ৪ নভেম্বর এক ব্যক্তি তাঁর দোকানে এসে বেশকিছু সামগ্রী কিনতে তালিকা দেন। এগুলি মিলিয়ে ওজন করার সময় দোকান থেকে চালের বেশকিছু বস্তা গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে খেজুরবাগান থেকে শ্যামল, লিচুবাগান থেকে লিটন এবং উজান অভয়নগর থেকে চন্দন রায়ের দোকানেও একইভাবে চালের বস্তা চুরি হয়েছে। চুরির চালের বস্তা বিক্রি করত ইন্দ্রনগর এলাকার বাসিন্দা আশুতোষ শর্মা। তাকেও গ্রেফতার করা হয়। তার দোকান থেকে নয়টি চালের বস্তা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *