iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কৈলাসহরের ইরানি সীমান্তে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ

কৈলাসহর, ১১ নভেম্বর : বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ অব্যাহত। সোমবার বিএসএফের হাতে ধরা পড়ে আরও দুই বাংলাদেশি নাগরিক। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি সীমান্ত এলাকায়।

জানা গিয়েছে, সোমবার সকালে কৈলাসহরের উত্তরাঞ্চলের ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দেখতে পান দুই বাংলাদেশি যুবক ভারতে অনুপ্রবেশ করছে। ভারতে অনুপ্রবেশ করার সাথে সাথে বিএসএফের জওয়ানরা দুই বাংলাদেশি যুবককে আটক করে। বিএসএফ দুই বাংলাদেশী যুবককে আটক করার পর ইরানি থানার হাতে তুলে দেয়। বর্তমানে আটক দুই বাংলাদেশি যুবক ইরানি থানায় রয়েছে।

ভারতে অনুপ্রবেশকারী দুই যুবক হচ্ছে রাসেল আহমেদ, পিতা-আব্দুল সুফান ও রিপন মিয়া, পিতা- ইসলাম মিয়া। তাদের দুজনের বাড়ি বাংলাদেশের সিলেটে। কাজের জন্য ভারতে এসেছে বলে তারা জানায়। জিজ্ঞাসাবাদে তারা বলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নয়াপাড়া এলাকার লিটন নামে এক যুবক তাদেরকে ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করেছে। ইরানি থানার পুলিশ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *