iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বর্তমান সরকার আত্মনির্ভর ত্রিপুরা গঠন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী

কৈলাসহর, ১৩ নভেম্বর : বর্তমান প্রজন্মকে রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। রাজ্যের বর্তমান সরকার আত্মনির্ভর ত্রিপুরা গঠন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বুধবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন।

মন্ত্রী টিংকু রায় আরও বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। যুব সমাজ হচ্ছে দেশের মূল্যবান সম্পদ। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে রাজ্য সরকারও কাজ করছে। তারজন্য সরকারের পাশাপাশি যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী এদিন কৈলাসহরের শ্রীরামপুর এসএমএইচএস বিদ্যালয়ে রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের তৈরী বিজ্ঞান মডেলগুলি পরিদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমুখ।

প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র‍্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। র‍্যালি শুরু হয় ঊনকোটি কলাক্ষেত্র থেকে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রে এসে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *