iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সোনামুড়ায় নিগম অফিসে ডেপুটেশন ডিওয়াইএফআই’র

সোনামুড়া, ১৪ নভেম্বর : পাঁচ দফা দাবিতে সিপাহীজলা জেলার রবীন্দ্রনগরস্থিত বিদ্যুৎ নিগমের অফিসে ডিজিএম এর নিকট ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফাআই। দাবিগুলি হল বিদ্যুতের বর্ধিত বিল বাতিল করা, তিনবার অনলাইন রিচার্জ করার পর গ্রাহকদের কাছ থেকে অধিক টাকা আদায় বন্ধ করা, সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা ঠিকাদারদের হাতে তুলে দেওয়া বন্ধ করতে হবে।

এদিন ডিওয়াইএফাআই ডিজিএম মৃত্যুঞ্জয় দাস এর নিকট ডেপুটেশন প্রদান করেন। প্রথমে সংগঠনের বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা এবং সভাপতি মোহম্মদ সেলিম এর নেতৃত্বে একটি মিছিল সংঘটিত হয় রবীন্দ্রনগর বাজারে। এরপর বিদ্যুৎ নিগমের অফিসের সামনে এসে মিছিল থেকে সম্পাদক ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিজিএম এর সঙ্গে দেখা করে দাবি সনদ তুলে দেন। ডেপুটেশন শেষে সম্পাদক ইন্দ্রজিৎ সাহা জানান, ডিজিএম দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং স্থানীয় দাবিগুলি অতিসত্বর পূরণ করা হবে। বাকি সার্বিক বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *