iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পুলিশের সামনেই গন্ডাছড়া বাজারে চলছে মদের আড়ৎ, তীর নামক জুয়ার আসর

গন্ডাছড়া, ১৪ নভেম্বর : পুলিশের সামনেই গন্ডাছড়া বাজারে চলছে মদের আড়ৎ, তীর নামক জুয়ার আসর। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর গন্ডাছড়ার দক্ষিণ বাজার দখল নেয় তীর নামক জুয়াড়ি, চোলাই মদের আড়ৎদার এবং ব্রাউন সুগার ও ইয়াবা টেবলেট বিক্রেতারা।

বলাবাহুল্য সম্প্রতি গন্ডাছড়া বাজারের দক্ষিণ বাজারে সন্ধ্যার পর আর মানুষ চলাচলের পরিবেশ থাকে না। কারণ দক্ষিণ বাজারের একাংশ ব্যবসায়ী তীর নামক জুয়ার এজেন্ট, অনেকে চোলাই মদের আড়ৎদার। তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সাতবারের জেলখাটা আসামির পরিবারের সদস্য।

অভিযোগ প্রতিদিন সন্ধ্যার পর ওই তীরের এজেন্ট, মদের আড়ৎদাররা গন্ডাছড়া বাজারের দক্ষিণ অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। এই চক্রের সঙ্গে জনাকয়েক বাংলাদেশিও যোগ দিয়েছে বলে খবর। তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *