iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের টাক্কাবাড়িতে বিজেপি ও তিপ্রা মথায় ভাঙন

বিলোনিয়া, ১৫ নভেম্বর : শাসক বিজেপি ও তিপ্রা মথার ঘরে কংগ্রেসের হানা। ১৪ পরিবারের ৪২ জন ভোটারকে কংগ্রেস নেতৃত্বরা দলে টানতে সক্ষম হয়েছে যোগদান সভার মধ্য দিয়ে। যোগদান সভাটি হয় শুক্রবার দুপুরে দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মোহিনী নগর টাক্কাবাড়ি এলাকাতে।

এডিসি নির্বাচনের আগে দলে ভাঙ্গন ধরতেই চিন্তার ভাঁজ শাসক দলের নেতৃত্বদের মধ্যে। দক্ষিণের জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। দলকে চাঙ্গা করতে একের পর এক ঘরোয়া কর্মসুচি নিয়ে মাঠে ঘাটে কংগ্রেস নেতৃত্বরা। ছোট খাটো ঘরোয়া সভার মধ্য দিয়ে দলে টানছে শাসক শিবিরের কর্মীদের। শুধু শাসক শিবির নয় বিভিন্ন দলত্যাগীরা ভিড় করছে কংগ্রেস দলে। আজও তার ব্যাতিক্রম হয়নি। টাক্কাবাড়ি এলাকাতে যোগদান সভার মধ্য দিয়ে রতন সেন ত্রিপুরার মত কিছু নেতা বিজেপি ও তিপ্রা মথা দল থেকে মুখ ঘুরিয়ে কংগ্রেস দলে যোগদান করেন।

দলত্যাগীদের অভিযোগ এলাকাতে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাটের ব্যাবস্থা করেনি শাসক দল। এমনকি বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত অনেকে। সুযোগ সুবিধা দূরের কথা বিজেপি শাসনে উন্নয়নের ছোঁয়া লাগেনি টাক্কাবাড়িতে। কংগ্রেস দলের প্রতি আস্থা রেখে আগামীদিনে কংগ্রেস দলের হয়ে কাজ করার অঙ্গীকার বদ্ধ হন নবাগতর। এদিনের আয়োজিত যোগদান সভাতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার ও ঋষ্যমুখ ব্লক কংগ্রেস সভাপতি সুশান্ত কুমার চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *