iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার নেশা সামগ্রী, গ্রেফতার নেই

আগরতলা, ১৫ নভেম্বর : আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে পাচারের জন্য রাখা নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ৷ তবে এই ঘটনায় কাউকেই পুলিশ আটক করতে পারেনি৷

আগরতলা জিআর থানার ওসি তাপস দাস শুক্রবার জানিয়েছেন, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে বহিঃরাজ্য থেকে নেশা জাতীয় সামগ্রী রাজ্যে আনা হচ্ছে বলে গোপন সূত্রে খবর ছিল৷ সেই মোতাবেক বুধবার রাত দুইটা নাগাদ আগরতল রেল স্টেশন থেকে বরুবার সমস্ত জায়গায় জিআর থানার পুলিশ এবং আরপিএফ নজরদারী চালায়৷ কিন্তু, রাতে কাউকেই আটক করা সম্ভব হয়নি৷ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাসি চালানো হয়৷ তাতে সাফল্য আসে৷

ওসি তাপস দাস জানান, রেলের টয়লটের বিভিন্ন চেম্বারে এবং ট্রেনের নিচে সেফটি ট্যাঙ্কের খোপে খোপে লুকিয়ে রাখা ২৯০ বোতল এসকফ ও ফেন্সিডিলের বোতল এবং নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে৷ এগুলি কে বা কারা সেখানে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *