iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাব্রুমে মহকুমা প্রশাসনের উচ্ছেদ অভিযান ঘিরে ক্ষুব্দ ব্যবসায়ীরা

সাব্রুম, ১৬ নভেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সাব্রুম বাজারে ৮ নং জাতীয় সড়কের দুই পাশে দোকানের সামনের অস্থায়ী ঘরগুলি ভেঙ্গে দেওয়ায় ক্ষুব্দ ব্যবসায়ীরা

শুক্রবার রাত একটা নাগাদ সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চলে। ব্যবসায়ীদের অভিযোগ সাব্রুম মহকুমা মহকুমা শাসক কোন রকম লিখিত নোটিশ না দিয়ে দোকানের সামনে অস্থায়ী ঘরগুলি ভেঙে দিয়েছেন। জানা যায়, সাব্রুম বাজারে ৮ নং জাতীয় সড়কের দুইপাশে যেসমস্ত দোকান ঘরগুলি আছে সেগুলিতে ব্যবসায়ীদের সুবিধার জন্য দোকানের সামনে অস্থায়ী ঘর নির্মান করে।তাতে জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়।

গত ৫/৭ দিন আগে সাব্রুম মহকুমা শাসকের পক্ষ থেকে জাতীয় সড়কের দুই পাশে অস্থায়ী ঘরগুলি ভেঙ্গে নেওয়া বা সরিয়ে নেওয়ার জন্য মাইক যোগে প্রচার করা হয়। অনেকগুলি দোকান তাদের অস্থায়ী ঘর সরিয়ে নেয়। যারা সরায়নি তাদের ঘরগুলি শুক্রবার রাতে ভেঙ্গে ফেলা হয় প্রশাসনের পক্ষ থেকে। জাতীয় সরকের বাইরেও কয়েকটি দোকানের অস্থায়ী ঘর ভেঙ্গে ফেলায় ক্ষুব্দ ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *