iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সন্ত্রাস মুক্ত ও নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রদেশ যুব মোর্চার উদ্যোগ সাব্রুম থেকে শুরু বাইক র‍্যালি

সাব্রুম, ২০ নভেম্বর : সন্ত্রাসমুক্ত এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে সামনে রেখে প্রদেশ যুব মোর্চার উদ্যোগ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থেকে ধর্মনগর ব্যাপী এক বাইকে রেলীর আয়োজন করা হয়। বাইক র‍্যালিটি সাব্রুমের ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনে থেকে শুরু হয়ে ৭ দিন পর ধর্মনগর গিয়ে শেষ হবে। এই কর্মসূচির সূচনা হয় বুধবার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, বিজেপির দক্ষিণ জেলার সভাপতি শংকর রায়, দলের নেতৃত্ব অমিত রক্ষিত, শম্ভু লাল চাকমা, জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক প্রমুখ।

নেতৃত্বরা পতাকা নেরে এই বাইক র‍্যালির শুভ সূচনা করেন এবং নেশা মুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার বার্তাকে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশা রাখেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *