iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক থেকে পাল্টি দিয়ে ছড়ায় পড়ল গাড়ি, অল্পতে রক্ষা

বিশালগড়, ২০ নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে পাল্টি দিয়ে গাছ ভেঙে ছড়ায় গিয়ে পড়ল টি আর ০৩ এন ০৭৭২ নম্বরের প্রাইভেট কার। অল্পেতে রক্ষা পেলেন গাড়িতে থাকা যাত্রী এবং চালক। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার জম্পুইজলা ব্লকের বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারেংবাড়ি ৮ নং জাতীয় সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুত গতিতে উদয়পুর থেকে লেম্বুছড়া যাওয়ার সময় ওয়ারেংবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে বেশ কয়েকটি পাল্টি দিয়ে একটি গাছ ভেঙে বীণাপাণি ছড়াতে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। তবে গাড়ির চালককে তারা পায়নি। ভয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িতে থাকা যাত্রীরা অল্পেতে রক্ষা পায়।

গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আহত চালককে না পেয়ে ফিরে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এক এক করে গ্রামের মানুষ ভিড় জমায় গাড়িটিকে দেখার জন্য। পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *