iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

১৫ দফা দাবিতে তেলিয়ামুড়া মহকুমা শাসককে ডেপুটেশন কংগ্রেসের

তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : ১৫ দফা দাবিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বুধবার ডেপুটেশন প্রদান করা হয়।

তেলিয়ামুড়াবাসীর সার্বিক দিক চিন্তা করে এদিন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের নিকট ১৫ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার সহ অন্যান্যরা।

যে ১৫ দফা দাবিতে সমূহ মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল, চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে রেশন দোকানে ৯০ শতাংশ ভোক্তা আটা কেন পায়নি তার তদন্ত করা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকারী ভূমিকা গ্রহণ করা। তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় সুষ্ঠুভাবে পানীয় জল সরবরাহ করা ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *