iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তেলিয়ামুড়ায় রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় যুবকের

তেলিয়ামুড়া, ৭ ডিসেম্বর : আবারো রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় যুবকের। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়।

তেলিয়ামুড়া জি.আর.পি থানার কর্তব্যরত পুলিশ অফিসার প্রিয়তোষ শীল জানান, শুক্রবার রাতে তেলিয়ামুড়া জি.আর.পি থানার পুলিশের কাছে খবর আসে মেলাপাথর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রেলে নিচে কাঁটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই তেলিয়ামুড়া জি.আর.পি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রত্যক্ষ করতে পারে রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জি.আর.পি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং মৃতদেহটি ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *