iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কাঁঠালিয়ায় সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীদের হামলা ও ভাঙচুর

বক্সনগর, ১৮ ডিসেম্বর : সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীদের হানা।ঘটনায় আহত শ্রমিক। নিরাপত্তাহীনতায় ভুগছে শ্রমিকরা। ঘটনা সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লকের অধীন ভবানীপুরে।

জানা গিয়েছে, কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর থেকে মনুয়াটিলা তিন কিলোমিটার সড়ক নির্মাণের বরাত পায় কৈলাসহরের মাহি কনস্ট্রাকশন নামক এক ঠিকাদারি সংস্থা। বরাত পাওয়ার পর থেকে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি জায়গায় ক্যাম্প স্থাপন করে প্রায় ২০ থেকে ২৫ দিন যাবত ইট ভাঙ্গার কাজ করছে কুড়ি জন শ্রমিক। অভিযোগ সোমবার রাত আনুমানিক নয়টায় হঠাৎই একদল দুষ্কৃতী হানা দেয় ক্যাম্পে এবং হুমকি দেয় কাজ বন্ধ করে দেওয়ার জন্য। পাশাপাশি ভাঙচুর চালায় ক্যাম্পে থাকা ঘর এবং দুটি ট্রিপার গাড়িতে। সেখানে থাকা শ্রমিকদেরও মারধর করে বলে অভিযোগ করেম এক শ্রমিক।

কিন্তু ঘটনায় জড়িত কাউকেই সনাক্ত করতে পারেনি শ্রমিকরা। পরদিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে সংস্থার সাব কন্ট্রাকটাররা এবং বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবে বলে জানায়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *