iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাত দফা দাবি আদায়ে চাকমাঘাটে এডিসির সাব জোনাল অফিসে ডেপুটেশন জিএমপির

তেলিয়ামুড়া, ১৯ ডিসেম্বর : ত্রিপুরায় জোট সরকার গঠন হওয়ার পর থেকেই সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা হচ্ছে। মানুষ এখন কথা বলতে চাইছে, মানুষের অধিকারকে বুঝে নিতে চায়। কিন্তু সেই রকম পরিস্থিতি নেই তাই আজ মানুষকে রক্ষা করতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করতে জিএমপি রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন জোনাল এবং সাব-জোনালকে নিয়ে কনভেনশন করা হয়। এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের অধিকারকে রক্ষা করতে বিভিন্ন সাব জোনালগুলিতে মানুষের দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দেওয়া হবে।

সেই সিদ্ধান্ত মোতাবেক ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার তুইমধু সাব জনাল অফিসে জিএমপি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের প্রতিনিধিরা।

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এডিসি এলাকায় ১২৫ তম সংবিধান সংশোধন করা। ভিলেজ কমিটির নির্বাচন অতি শীঘ্রই করা। প্রতিশ্রুতি অনুযায়ী ২০০ দিনের কাজ বছরে দেওয়া ইত্যাদি। বুধবার সকাল লাল ঝাণ্ডার দীপ্ত মিছিল চাকমাঘাট মুক্ত মঞ্চের সামনে থেকে শুরু করে সাব জোনাল অফিসের সামনে যায় এবং সেখানে হয় সভা। সভায় উপস্থিত ছিলেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, জিএমপি কেন্দ্রীয় পরিষদের সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, জিএমপি তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক অরুন দেববর্মা এবং সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাষ নাথ।

সেখান থেকেই পাঁচজনের এক প্রতিনিধি দল তথা জিএমপি তেলিয়ামুড়া মহকুমার সদস্য ধনঞ্জয় দেববর্,মা অঞ্জলি দেববর্মা, রতন কিশোর জমাতিয়া, চন্দ্রকান্ত দেববর্মা ও অরুণ দেববর্মা সাব জোনাল অফিসার কমল দেববর্মার হাতে সাত দফা দাবি সনদ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *