iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বানরের তাণ্ডবে অতিষ্ঠ কাঁঠালিয়ার জনগণ

বক্সনগর (ত্রিপুরা), ২১ ডিসেম্বর (হি.স.) : বানরের তান্ডবে অতিষ্ঠ জনগণ। সুযোগ বুঝে যেকোনো কাঁচা সবজি নিয়ে চলে যায় এই বানরের দল। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার ১৬ কিলোমিটার দক্ষিণে জনবহুল কাঁঠালিয়া বাজার এলাকায় এই বানরের উপদ্রব সবচাইতে বেশি। আগে এমনটা মানুষের নজরে আসেনি।

কিছুদিন ধরে বানরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ। বিশেষ করে সবজি দোকান, ফলের দোকান এই সমস্ত দোকানগুলিতে খাদ্য সংগ্রহে হানা দিয়ে যে কোন ফল অথবা সবজি নিয়ে চলে যায়। সংখ্যায় তেমন বেশি না হলেও পাঁচ ছয়টি বানর যথেষ্ট ক্ষতি করছে সবজি ব্যবসায়ীদের। শনিবার সকালবেলায় যখন দোকান সাজিয়ে সবজি ব্যবসায়ীরা কেনাকাটা শুরু করেছেন ঠিক এমনই সময় দেখা গেল কয়েকটি বানর পটাপট দোকানে হানা দিয়ে বিভিন্ন সবজি নিয়ে চলে যায়।

সবজি ব্যবসায়ী শ্রীদাম দেবনাথ, শানু পাল, ফল ব্যবসায়ী সনজিৎ মজুমদার এবং মতিলাল দাস জানান, এমন যন্ত্রণা তো আগে ছিল না। কয়েকদিন ধরে বানরের উপদ্রবে এখন ব্যবসা করাটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কি করব বুঝে উঠতে পারছিনা। তবু বনদপ্তরের কর্মীদের কাছে বিষয়টা নিয়ে কথা বলেছি কিন্তু তারাও কিছু বলছেন না।

প্রকৃত অর্থে বানরের উপদ্রব শুধুমাত্র কাঁঠালিয়া বাজার এলাকায় সীমাবদ্ধ নয়। কাঁঠালিয়া ব্লক এলাকার সমস্ত বাজারগুলিতে একই অবস্থা। এছাড়া বাড়িঘরে তো আগে থেকেই এই সমস্ত বানরের উপদ্রবে কোন সবজি চাষ করা যাচ্ছে না। বাড়িতে সবজির চাষ করলেই বানরের উপদ্রবে রাখা সম্ভব হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *