iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে বিলোনিয়ায় সরব কংগ্রেস

বিলোনিয়া, ২৪ ডিসেম্বর : স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হল দক্ষিণ জেলা কংগ্রেস। সংবিধান রচয়িতা ড :বি আর আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আম্বেদকর সন্মান যাত্রার মধ্য দিয়ে সোচ্চার হয় কংগ্রেস।

রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে দক্ষিণ জেলা কংগ্রেস ও যুব কংগ্রেস ডঃ বি আর আম্বেদকরের সন্মান যাত্রা সংগঠিত করা হয় বিলোনিয়ায়। সন্মান যাত্রাটি বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস কর্মীদের সাথে সন্মান যাত্রায় সামিল হন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজূমদার সহ অন্যান্য ব্লক কংগ্রেস সভাপতি ও এসসি কংগ্রেস কমিটির নেতা মানিক চন্দ্র দাস।

বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে সংগঠিত হওয়া ডঃ বি আর আম্বেদকর সন্মান যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর শেষ হয় ১ নং টিলার সামনে। সেখান থেকে তিন জনের প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন অতিরিক্ত জেলা শাসকের নিকট। স্বরাষ্ট্র মন্ত্রীকে বরখাস্ত ও প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার, যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *