iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কুমারঘাটের সোনাইমুড়ি গ্রামে দুই বাইকের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

কুমারঘাট, ২৪ ডিসেম্বর : দুই বাইকের সংঘর্ষে মৃত‍্যু হল এক ব‍্যাক্তির। ঘটনা কুমারঘাট থানাধীন সোনাইমুড়ি গ্রামে। মৃত ব্যক্তির নাম জহর পাল।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে সোনাইমুড়ি এলাকার বাসিন্দা জহর পাল বাইক নিয়ে সোনাইমুড়ি বাজারে যাবার পথে পেছন থেকে দ্রুতগামী একটি বাইক ধ্বাকা দেয়। এতে গুরুতর আহত হয় ৫৯ বছর বয়সী জহর পাল। স্থানীয় জনগণ খবর দেয় কুমারঘাট দমকল বাহিনীকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকল কর্মীরা ল আহত ব‍্যাক্তিকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কুমারঘাট হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে আহত ব‍্যাক্তির উন্নত চিকিৎসার জন‍্য জিবি হাসপাতালে রেফার করে। আহত ব‍্যাক্তির পরিবার সূত্রে জানা যায় আগরতলা যাওয়ার পথে জহর পালের মৃত‍্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *