iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ত্রিপুরাও যথাযথ মর্যাদায় বীর বাল দিবস পালন করল বিজেপি

আগরতলা, ২৬ ডিসেম্বর : সারা দেশের সাথে ত্রিপুরাও বৃহস্পতিবার বীর বাল দিবস উদযাপন করেছে বিজেপি। এই উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শিখদের দশম গরু গোবিন্দ সিং এর দুই শহীদ বীর সন্তানকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার সারা দেশে বীর বাল দিবস উদযাপন করে ভারতীয় জনতা পার্টি। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে রাজ্যেও যথাযথ মর্যাদায় এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, দলের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিজেপি নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর দুই শহীদ সন্তানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই প্রসঙ্গে বিধায়ক ভগবান দাস জানান, সারা দেশেই বিজেপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। সেই মত বৃহস্পতিবার প্রদেশ, মন্ডল এবং জেলা কার্যালয়েও যথাযথভাবে এই দিনটি পালন করা হশ। তিনি আরো জানান, শিখদের দশম গুরু গোবিন্দ সিংহের দুই শহীদ সন্তান থেকে অনেক কিছু জানার আছে।

এদিন বিধায়ক ভগবান দাস জানান, বীরবাল দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার লিচুবাগানস্থিত গুরুদোয়ারায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গুরু গোবিন্দ সিং এর দুই শহীদ বীর সন্তানকে ভালোভাবে জানার জন্য আগামী দিনে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়স্তরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া জেলা স্তরেও এই উপলক্ষে সেমিনারের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *