iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগে অসুবিধা সৃষ্টি করে সরকার চালানো হত : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ ডিসেম্বর : আগে অসুবিধা সৃষ্টি করে সরকার চালানো হত। সকল পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানোর সদিচ্ছা নিয়ে কাজ করে আমাদের সরকার, একই মানসিকতা আমাদের দলের।সোমবার ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন গান্ধীঘাট এলাকায় দুস্থঃদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য বিজেপির মন্ডল সভাপতি ও দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা চাই সবার মুখে হাসি ফোটাতে। এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে আরো বেশি করে হবে। কারণ মানুষ থেকে আমরা যেন দূরে সরে না যাই। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগে কি ধরনের রাজনীতি ছিল তা আমরা সবাই জানি। আগে অসুবিধা সৃষ্টি করে সরকার চালানো হত। সকল পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানোর সদিচ্ছা নিয়ে কাজ করে আমাদের সরকার, একই মানসিকতা আমাদের দলের।

এদিন আসন্ন নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা চাই সবাই সবার দুঃখ আনন্দ একে অন্যকে শেয়ার করে একসাথে হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে চলতে। এটাই সরকারের মূল বার্তা বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *