iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্কে জালিয়াতি, গ্রাহকের ১৮ লক্ষ টাকা উধাও

উদয়পুর, ২ ফেব্রুয়ারি : ব্যাঙ্কে জমানো আমানত উধাও। ১৮ লক্ষ টাকা গ্রাহকের অজান্তে তুলে নেওয়া হয়েছে। ঘটনা গোমতী জেলার উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্কে। উপায়ান্তর না পেয়ে ওই গ্রাহক আর কে পুর থানায় মামলা দায়ের করেন ব্যাঙ্কের বিরুদ্ধে।

গোমতী জেলার উদয়পুর শহরের গিরিধারী পল্লীর বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত সেন। কিছুদিন আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। তারপরে তাঁর পৈত্রিক সম্পত্তি বিক্রির টাকাসহ চাকুরিতে অবসরে যাওয়ার পর ১১টি কিস্তিতে উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্কে ১৮ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন। গত ৬ জানুয়ারি প্রথম ফিক্সড ডিপোজিটের টাকা মেচুরিটির তারিখ থাকায় তিনি এইচডিএফসি ব্যাঙ্কে যান টাকা তোলার জন্য।

তখন ব্যাংকে কর্তব্যরত ম্যানেজার সুনীতি দত্ত সেনকে বলেন তিনি ফিক্সত ডিপোজিটের টাকা নাকি প্রি- ম্যাচিউর উইথড্রয়েল করে নিয়েছেন। কথা শোনার পর সুনীতি দত্ত সেন ব্যাঙ্কে কর্তব্যরত সবাইকে বলেছেন ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট তাঁর কাছে থাকা সত্ত্বেও কিভাবে টাকা তোলা হয়েছে। পরবর্তী সময়ে সুনীতি দত্ত সেন তাঁর বাকি যে দশটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট ছিল সেগুলির খবর নিতে গিয়ে দেখেন টাকা সব তোলা হয়ে গেছে।

এনিয়ে কিছুদিন ধরে ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে গ্রাহকের পরিবারের কয়েকবার যাওয়া আসা হয়েছে। ব্যাঙ্কের তরফ থেকে বলা হয় টাকাগুলি গ্রাহককে দিয়ে দেওয়া হবে। আজ পর্যন্ত এক টাকাও গ্রাহক সুনীতি দত্ত সেন না পাওয়ায় অবশেষে আর কে পুর থানায় মামলা দায়ের করেন ব্যাঙ্কের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন মোট ১৮ লক্ষ টাকা সুদ সহ যেন তাঁকে দিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *