iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মধুপুরে রাস্তায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

বিশালগড়, ১০ ফেব্রুয়ারি : মধুপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনা সোমবার বিকালে। মৃত ব্যক্তির নাম শিপন সর। বয়স আটচল্লিশ বছর।

জানা গিয়েছে, শিপন সরকার আকণ্ঠ মদ পান করতেন। একটা সময় তাঁর পরিবার তাকে শুধরিয়ে নেওয়ার জন্য মদ্যপান থেকে বিরত রাখার চেষ্টা করে। তারপরও মদ ছাড়তে পারেনি। কিন্তু ছেড়ে দিয়েছে তাঁর স্ত্রীকে। শিপন সরকারের বাড়ি নগরপাড়া এলাকায়। নিত্যদিন মধুপুর থেকে নগরপাড়া আবার কখনো নগরপাড়া থেকে ফুলতলি সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরাঘুরি করেন।

প্রতিদিনের মত সোমবার বিকালে নিজ বাড়ি থেকে যখন ফুলতলির উদ্দেশ্যে যাচ্ছিল এমন সময় ব্রজেন্দ্রনগর এলাকায় আসতেই রাস্তার পাশে পড়ে যান। দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়ে থাকলে এলাকার জনগণের সন্দেহ হয়। এলাকার জনগণ দেখতে পায় শিপন সরকারের মৃত্যু হয়েছে। পরবর্তী সময়ে এলাকার জনগণ আমতলি থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। পরে পরিবারের লোকজন আসে।

জানা যায়, সর্বদাই মদ্যপানের পরিপ্রেক্ষিতে শরীর দুর্বল হয়ে যায় তাঁর। তাই রাস্তার পাশে পরেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *