iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পাচারের জন্য মজুত শুকনো গাঁজা উদ্ধার পুলিশি অভিযানে, গ্রেফতার বাড়ির মালিক

মোহনপুর, ১৯ ফেব্রুয়ারি : পাচারের জন্য মজুত রাখা শুকনো গাঁজা উদ্ধার করেছে সিধাই থানার পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক বিশাল বনিককে৷ ঘটনা বুধবার সিধাইয়ের মনতলা এলাকায়৷ পুলিশ বিশাল বনিকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি মুংগেস পাটারি৷

ওসি আরও জানিয়েছেন, গোপণ সূত্রে খবর ছিল মনতলার বাসিন্দা বিশাল বনিকের বাড়িতে গাঁজা মজুত রয়েছে৷ সেই মোতাবেক বিষয়টি এসডিপিও সব্যসাচী নাথকে জানানো হয়৷ এসডিপিও এর নির্দেশ মোতাবেক পুলিশের একটি টিম বিএসএফ এবং টিএসআর জওয়ানদের সাথে নিয়ে বিশাল বনিকের বাড়িতে তল্লাসি অভিযান চালানো হয়৷ তল্লাসি চালিয়ে ২৫ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়৷ সেই সাথে গ্রেফতার করা হয় বাড়ির মালিক বিশাল বনিককে৷ এনডিপিএস অ্যাক্টে একটি মামলা রুজু করা হয়েছে সিধাই থানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *