iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারি

বক্সনগর, ২৮ ফেব্রুয়ারি : ত্রিপুরার সিপাহীজলা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কলমচৌড়ার পুটিয়া এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি যুবক৷ নিহতের নাম মোহম্মদ আলামিন৷ বর্তমানে ওই যুবকের মৃতদেহ বিশালগড় হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

বিএসএফের দাবি ওই যুবক পাচারকারি৷ পাচারকালে তাকে বাধা দিলে নির্দেশ না মানায় বিএসএফ বাধ্য হয়ে গুলি চালায়৷ শুক্রবার সন্ধ্যারাতে এই ঘটনা৷ পরে বিএসএফ জওয়ানরা খবর দেয় পুলিশকে৷ মোহম্মদ আলামিনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ আগামীকাল বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হবে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *