গন্ডাছড়ায় স্কুলছাত্রীদের বিশেষ কর্মসূচি নারী দিবসে
গন্ডাছড়া, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ধলাই জেলার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এনএসএস ইউনিটের কর্মসূচিকে কেন্দ্র করে গোটা মহকুমায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্বে। তারই অঙ্গ হিসাবে গোটা রাজ্যের সাথে ধলাই জেলার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির প্রথম পর্যয়ে শনিবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা উক্ত বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সরকারি অফিসে যান। যেমন অঙ্গনওয়াড়ি সেন্টার, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল, থানা সহ অন্যান্য সরকারি বেসরকারি অফিস। সব কয়টি অফিসের মহিলা কর্মীদের মধ্যে খাতা কলম এবং দিনটির মর্যাদা পূর্ণ কার্ড বিতরণ করেন এনএসএস -এর ছাত্রীরা। বিভিন্ন অফিসের মহিলা কর্মীদের সঙ্গে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন ছাত্রীরা।
